সবচেয়ে বেশি ভোটে জিতেছেন দীপেন দেওয়ান

সবচেয়ে বেশি ভোটে জিতেছেন দীপেন দেওয়ান
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশকিছু আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দেড় লাখের বেশি ভোট পেয়ে জেতার দৃষ্টান্তও আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান।
রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি আসনের মোট ২১৩টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। এই দুই প্রার্থীর ভোটের ব্যবধান ভোটের ব্যবধান ১ লাখ ৭০ হাজার ৭০২।
সহকারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানিয়েছেন, রাঙামাটিতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। মোট ২১৪টি কেন্দ্রে ভোট ২ লাখ ৭৪ হাজার ১৮ জন ভোটার, যা মোট ভোটের ৫৩ দশমিক ৭৬ শতাংশ। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৬৬ এবং বাতিল হয়েছে ১০ হাজার ১৫২ ভোট।
রাঙামাটি আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দীপেন দেওয়ান ও পহেল চাকমা ছাড়া রিকশা প্রতীকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী আবু বকর সিদ্দিক ২২ হাজার ৭১৫ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জসিম উদ্দিন ৩ হাজার ৬৭২ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার ২ হাজার ৯৭৪ ভোট, কোদাল প্রতীকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা ১ হাজার ৭০ ভোট এবং ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার ৪৪৯ ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মোট চারজন প্রার্থী। তাদের মধ্যে দীপেন দেওয়ানসহ তিনজন বিএনপির এবং একজন জামায়াতে ইসলামীর। তারা হলেন রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী মো. হারুন-অর-রশিদ, জামালপুর-৩ আসনে একই দলের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আবদুল খালেক।