জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে উত্তরাঞ্চলের মানুষ: নাহিদ ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘এই উত্তরাঞ্চলের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে। তাদের সন্তান আবু সাঈদ দুই হাত প্রসারিত করে জীবন দিয়েছে। তারা ভোট দিয়ে এগারো দলকে জয়যুক্ত করেছে। আমরা তাদের ভোটাধিকার, তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করবো। এটা আমাদের প্রতিশ্রুতি।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে কুড়িগ্রাম সদরের টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত কৃষক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘বিরোধীদলীয় বেশিরভাগ এমপি উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তিন্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন কিন্তু কোনো অর্জন নিয়ে আসতে পারেন নাই।’
তিনি বলেন ‘উত্তরবঙ্গে যে আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এবারের বাজেটে সরকার সেই বৈষম্য দূর করতে পারে নাই। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করছে এই সরকার। আমরা এটা মেনে নেবো না।’
জুলাই বিপ্লবে কৃষক পরিবারের সন্তানদের অবদান স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ‘আবু সাঈদ ছিলেন কৃষকের সন্তান। জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছিলেন তাদের বেশিরভাগ ছিলেন কৃষক পরিবার থেকে আসা। কিন্তু এদেশে আমরা দেখছি, কৃষকের পক্ষে কেউ কথা বলে না। কৃষক তার ফসল ফলাতে যে পরিশ্রম, যে টাকা ব্যয় করছে বিক্রির সময় তার ন্যায্য মূল্য পাচ্ছে না। অথচ সব কিছুর দাম বেড়েছে। নানা ধরনের সিন্ডিকেট হচ্ছে। এই নতুন সরকারও কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে পারেনি।’
কৃষকদের সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘কৃষক কার্ড দিয়ে কৃষি সমস্যার সমাধান হবে না। একটা নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি হবে। কৃষক কার্ড দিয়ে দুর্নীতি হবে। সেটা কৃষক দলের কাছে যাবে, যুবদলের কাছে যাবে, শ্রমিক দলের কাছে যাবে। কিন্তু প্রকৃত ভুক্তভোগী যে কৃষক তার পরিবারে যাবে তার কোনো নিশ্চয়তা নেই।’
পরে সাইদ উজ্জ্বলকে আহ্বায়ক এবং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমকে সদস্য সচিব করে জাতীয় কৃষক শক্তির কুড়িগ্রাম জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। আরও উপস্থিত ছিলেন দলটির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়াসহ জেলা নেতৃবৃন্দ।