উৎসবমুখর পরিবেশে ভোট

উৎসবমুখর পরিবেশে ভোট
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ১০

সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। ছবি তু্লেছেন হারুন-অর-রশীদ


সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ে; কোথাও কোথাও কেন্দ্র খোলার আগেই ভোটাররা লাইনে দাঁড়ান।

এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়।

ভোটকে কেন্দ্র করে দেশজুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে সেনাবাহিনী।

ভোটের নিরাপত্তায় রাজধানীতে অশ্বারোহী পুলিশ।

রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে বিএনপি সমর্থকরা।

রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন একজন ভোটার।

ভোটাধিকার প্রয়োগ করেছেন তৃতীয় লিঙ্গের ভোটাররা।

উৎসবমুখর পরিবেশে ভোট
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ১০

/এসএ/









