বসতি মেলার সমাপনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক

বসতি মেলার সমাপনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২১: ৩৫

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের সদস্যবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখে প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর বলেন, সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাজউক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
তিনি বলেন, দেশের জনগণের সামর্থ্য ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আবাসন ও নির্মাণসামগ্রীসহ সংশ্লিষ্ট পণ্য ও সেবা প্রদান করতে হবে। বিশেষ করে সাশ্রয়ী মূল্য ও উন্নতমান– এই দুইয়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশ্ব বসতি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউকসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্ব বসতি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বসতি মেলার সমাপনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২১: ৩৫

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।









