খিলগাঁওয়ে দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

সিটিজেন ডেস্ক

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ মার্চ) রাতে খিলগাঁওয়ের গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের দোকানে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘রাতের কোনো এক সময় ওই দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মালিকপক্ষ আমাদের প্রথমে বলেছে, ১০০ ভরি স্বর্ণালঙ্কার, ১৫০ ভরি রূপার অলঙ্কার ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।

তিনি বলেন, ‘যাছাই বাছাই শেষে এখন আবার ৭০ ভরি স্বর্ণালঙ্কারের কথা বলছে। লিখিত অভিযোগ দিলে প্রকৃত লুট হওয়া স্বর্ণের পরিমাণ জানা যাবে।’
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।