শিরোনাম

নিবন্ধন ফিরে পেলো ইলিয়াস হোসাইনের বাংলা এডিশন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নিবন্ধন ফিরে পেলো ইলিয়াস হোসাইনের বাংলা এডিশন
ইলিয়াস হোসাইন

অন্তর্বর্তী সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। ফলে আবারো আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে অনলাইন নিউজ পোর্টালটি।

রবিবার (২৩ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

২০২৫ সালের ২২ ডিসেম্বর বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। এরপর, নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় বাংলা এডিশন কর্তৃপক্ষ। সেই আবেদনের পরই নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত জানানো হলো।

এর আগে, ১৬ জুলাই ২০২৫-এ, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলা এডিশন। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি পর্যায়ের ব্যক্তিত্ব, সাবেক সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বর্তমান সরকারের সিদ্ধান্তে নিবন্ধন ফিরে পাওয়ায় আবারো সংবাদমাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেলো ইলিয়াস হোসাইনের বাংলা এডিশন।

/এসআর/