শিরোনাম

সাংবাদিক শাহেদ কামাল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক শাহেদ কামাল মারা গেছেন

প্রবীণ সাংবাদিক ও কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল আর নেই।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহেদ কামালের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বোন সুলতানা কামাল।

পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন শাহেদ কামাল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৫৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করা শাহেদ কামাল দীর্ঘদিন সরকারি বার্তা সংস্থা বিএসএসে কাজ করেছেন। ১৯৭৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতাও করেন। দীর্ঘ সময় অধ্যাপনার পর তিনি অবসরে যান। সাংবাদিকতা ও শিক্ষকতা উভয় ক্ষেত্রেই তিনি অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গণমাধ্যমকর্মীর কাছে শ্রদ্ধাভাজন ছিলেন।

/এসবি/