শিরোনাম

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ মেয়াদে কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নিউএজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির।

এছাড়া সদস্যরা হলেন- দৈনিক সমকালের প্রকাশক একে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আজাদী সম্পাদক এমএ মালেক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর।

/টিই/