শিরোনাম

বিবিএএজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন রুহিন হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিবিএএজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন রুহিন হোসেন
মো. রুহিন হোসেন (প্রিন্স)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার্ডস, অ্যানিম্যালস অ্যান্ড অ্যাকোয়া গিল্ডের (বিবিএএজি) সাবেক সাধারণ সম্পাদক মো. রুহিন হোসেন (প্রিন্স) তার অসামান্য পেশাগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সংগঠনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হয়েছেন। সম্প্রতি সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিয়োগের পর থেকেই সংগঠনটির দ্বিতীয় সর্বোচ্চ এ পদের পাশাপাশি তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ সময় ধরে বিবিএএজির সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন মো. রুহিন হোসেন (প্রিন্স)। তার দূরদর্শী নেতৃত্ব এবং গঠনমূলক কর্মকাণ্ড পোষা প্রাণী পালন ও সংরক্ষণ আন্দোলনে সংগঠনটির কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে।

কার্যনির্বাহী কমিটির বিশ্বাস, সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে তার এই নতুন অন্তর্ভুক্তি বিবিএএজির লক্ষ্য অর্জনে আরও গতিশীলতা আনবে।

এ বিষয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাকিল জেড শামস বলছিলেন, ‘প্রিন্স ভাইয়ের নেতৃত্বগুণ আমাদের সংগঠনের জন্য বড় সম্পদ। আমরা বিশ্বাস করি, তার অভিজ্ঞ নেতৃত্বে বিবিএএজি আগামীতে আরও সুসংগঠিত হবে এবং পোষা প্রাণী প্রেমীদের অধিকার ও কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।’

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিবিএএজি পরিবার পক্ষ থেকে মো. রুহিন হোসেনের (প্রিন্স) এই নতুন যাত্রায় সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।

/এফআর/