শিরোনাম

৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম
মোহাম্মদ জিয়াউল হক ও নাজিম উদ্দিন আল আজাদ

৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ। বুধবার (১২ আগস্ট) বিকাল ৫টার দিকে অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে।

জানা গেছে, ৩১তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তাদের সরাসরি ভোটে নতুন এই কমিটি নির্বাচিত হয়।

ব্যাচের সদস্যদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়া নতুন কমিটি ব্যাচের পুলিশ কর্মকর্তাদের কল্যাণ, পেশাগত স্বার্থ ও পদোন্নতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জিয়াউল হক বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং নাজিম উদ্দিন আল আজাদ ডিএমপির লালবাগ বিভাগের কোতয়ালী জোনের এডিসির দায়িত্বে রয়েছেন।

/এফআর/