টাকার উৎস বৈধ হলে বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব

ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, টাকার উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জানতে চাওয়া হয়।
একজন ব্যক্তি ভোটের সময় কত টাকা বহন করতে পারবেন– এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, টাকা যদি বৈধ হয় এবং এর উৎস বৈধ হয়, তাহলে সমস্যা নেই। ব্যক্তিগত প্রয়োজনে একজন নাগরিক প্রয়োজন অনুযায়ী টাকা বহন করতে পারেন।
তবে তিনি সতর্ক করে বলেন, ওই অর্থ যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। আর অর্থটি যদি অবৈধ উপায়ে অর্জিত বা কালো টাকা হয়, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থানা-পুলিশ আটক করে। ওই ঘটনার পর নির্বাচনের সময় টাকা বহনের আইনি বিধিনিষেধ নিয়ে আলোচনা শুরু হয়।