জিএসএফে অংশ নিতে ঢাকা ছাড়লো সেনাবাহিনীর অগ্রবর্তী দল

বিশেষ প্রতিনিধি

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ)-এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য হাইতির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ছাড়েন তারা। বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানিয়েছে।
ঢাকা ত্যাগ করার আগে সকালে সেনাসদরে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এ মোতায়েন। শান্তির প্রত্যয়ে, পেশাদারিত্বে ও অদম্য সাহসে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবময় প্রতিনিধিত্বে প্রতিশ্রুতিবদ্ধ।