নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন যারা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে অতিথিরা ঢাকায় আসছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি।
জানা গেছে, আফগানিস্তান ও মিয়ানমার বাদে সার্ক ও বিমসটেকভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে থাকবেন। এরই মধ্যে ভারত, পাকিস্তান, চীনসহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
এ ছাড়া ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের প্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিকাল চারটায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, নির্ধারিত সময়েই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়েছে।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।