নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ

নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ
বিশেষ প্রতিনিধি

নরসিংদী জেলায় নতুন মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসেই এ সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো থেকে নির্বাচিত সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। ঢাকার নিকটবর্তী জেলা হওয়া সত্ত্বেও এখানে সরকারি চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে মেডিকেল কলেজ না থাকায় তিনি এই উদ্যোগ নেন।
একই দিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে নরসিংদী জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা আছে কি না সে বিষয়ে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

-CznNewsLab-2c9955-256x144.webp)

-CznNewsLab-d8d3db-480x270.webp)