শিরোনাম

পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকা ছাড়া

নিজস্ব প্রতিবেদক
পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকা ছাড়া

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথের দিনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং পতাকাবাহী গাড়িতে অনুষ্ঠানস্থলে যাত্রা করবেন। শপথ অনুষ্ঠান শেষে একই গাড়িতে তারা তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে, তবে ফেরার সময় গাড়িতে পতাকা থাকবে না।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শপথ সংক্রান্ত প্রটোকল ও উপদেষ্টাদের দায়িত্ব নিয়ে এ বক্তব্য দেন।

প্রেস সচিব বলেন, উপদেষ্টারা সবাই দেশেই অবস্থান করছেন এবং তারা দেশের গর্বিত সন্তান। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় তারা সর্বোচ্চ অবদান রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

/জেএইচ/