হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে

হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে
বিশেষ প্রতিনিধি

এবারের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। রবিবার (১১ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী এজেন্সি কর্তৃক মনোনীত সার্ভিস কোম্পানির সব হজযাত্রীকে একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এতে সার্ভিস কোম্পানির পক্ষে যাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা ও তদারকি সহজ হবে। একই কোম্পানির যাত্রী ভিন্ন ভিন্ন ফ্লাইটে গেলে ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয় এবং যাত্রীরাও ভোগান্তিতে পড়েন। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের হজ প্যাকেজ ও গাইডলাইন অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে সৌদি আরবে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশ হজযাত্রী প্রেরণ করতে হবে। তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ ধাপে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি হজযাত্রী পাঠানো যাবে না।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের এসব নির্দেশনা বাস্তবায়নে উড়োজাহাজের টিকিট কেনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে হজ এজেন্সিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।