দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
সবাইকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর ভোটের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটদান কেবল আমাদের নাগরিক অধিকারই নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, দেশবাসী সচেতনভাবে এ দায়িত্ব পালন করবেন।
ভাষণের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
ভিন্নমতকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে এবং জয়-পরাজয় উদারচিত্তে মেনে নিতে হবে।
ভোটার, প্রার্থী, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন সফল করার সহযোগিতার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, ব্যক্তিগত কষ্ট ও ত্যাগ স্বীকার কর হলেও এ জাতীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে সিইসি সবার সহযোগিতা কামনা করেন।
বক্তব্যের শেষে এ এম এম নাসির উদ্দিন মহান আল্লাহর সহায়তা কামনা এবং দেশের কল্যাণ প্রত্যাশা করেন।