শিরোনাম

রমজানে অফিস সময় যতক্ষণ

নিজস্ব প্রতিবেদক
রমজানে অফিস সময় যতক্ষণ
রমজান মাসে অফিস সময় নির্ধারণ। কোলাজ: সিটিজেন জার্নাল

আসন্ন রমজান ঘিরে উপদেষ্টা পরিষদের বৈঠকে অফিস সময় নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানের কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ছাড়াও সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আসন্ন রমজানে নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে।

এদিন সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হওয়া অধ্যাদেশ, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা ছাড়াও দ্বিপাক্ষিক চুক্তিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

/টিই/