জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘দেশের মানুষ এখন সমৃদ্ধি ও গণতন্ত্র একসঙ্গে চায়। আমরা বিশ্বাস করি, এই গণঅভ্যুত্থান একটি মৌলিক পরিবর্তনের সূচনা করেছে।’
বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শাহবাগের জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।
আহমেদ আযম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কেবল গণআন্দোলন ছিল না; এটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের নতুন অধ্যায়ের সূচনা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ পুনর্গঠনের যাত্রা শুরু করেছে। জুলাই গণঅভ্যুত্থানেও তিনি নিরলসভাবে দিকনির্দেশনা দিয়েছেন।’
গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের ফলেই এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।’
জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘সংকীর্ণ ব্যক্তিস্বার্থে জাতিকে বিভক্ত করবেন না। দেশের মানুষ একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে। কেউ যদি পতিত ফ্যাসিবাদী শাসনের মতো আচরণ করে, জনগণ তা মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘দেশে মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ অব্যাহত রাখবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিলো জনগণের ঐক্যবদ্ধ ক্ষোভের বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী-CznNewsLab-ecd1fc.jpg)