ছুটির দিনেও আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শবেকদরের সরকারি ছুটির দিনেও আজ মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় সচিবালয়ের এক নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে আজ পবিত্র শবেকদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৮ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে মঙ্গলবার থেকেই মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। এর মধ্যেই মন্ত্রিসভার এ বৈঠক আহ্বান করা হয়েছে।
সূত্র জানিয়েছে, বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া সরকারি অফিসে জাতির পিতার ছবি সংরক্ষণসংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।
একটি সূত্র জানিয়েছে, বিদ্যমান সংবিধান অনুযায়ী সরকারি দপ্তরে জাতির পিতার ছবি টানিয়ে রাখার বিধান রয়েছে। তবে জুলাই বিপ্লবের পর অনেক সরকারি দপ্তর থেকে সেই ছবি সরিয়ে ফেলা হয়েছে। ফলে এ বিষয়ে সরকারের অবস্থান কী হবে, তা নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে।