শিরোনাম

পোস্টাল ব্যালটে প্রায় ১১ লাখ ভোটদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
পোস্টাল ব্যালটে প্রায় ১১ লাখ ভোটদান সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১০ লাখ ৯৬ হাজার ২৮৪ ভোটার পোস্টাল ব্যালটে তাদের ভোটদান সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রবাসী ভোটার ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন এবং দেশের অভ্যন্তরে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকাল সোয়া ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে, ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন।

এ ছাড়া, ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট এরইমধ্যে দেশে এসে পৌঁছেছে। প্রবাসীদের দেশে পাঠানো ব্যালটগুলোর মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে সারা দেশের ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

দেশের অভ্যন্তরে ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ৫ লাখ ৬১ হাজার ১৩৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি।

/এফসি/