প্রধানমন্ত্রী হিসেবে আজ কোথায় কী করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ইতোমধ্যে তাকে প্রধানমন্ত্রী করে গেজেটও প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথগ্রহণের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রথম অফিস করবেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগে থেকেই প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় সচিবালয়ে প্রস্তুত করা হয়েছে।
সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয়তলায় ২০১ নম্বর কক্ষটি নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে, আর ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষে ব্যবহৃত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন প্রধানমন্ত্রীর ব্যবহৃত প্রসাধন সামগ্রীর বর্ণনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবসে সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এরপর সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন।
দুপুর ১টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণের পর বিকেল ৩টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক করবেন তিনি।
বৈঠক শেষে বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে তুমুল ব্যস্ততা শুরু হয়েছে। নতুন ভবনের ছয়টি লিফটের সবকটিই ছিল ব্যস্ত। কর্মকর্তারা এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে উঠানামা করছেন এবং সবার হাতে ফাইল ছিল। রেওয়াজ ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার শপথ এবং এর সার্বিক তত্ত্বাবধান করেছে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।