৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২,৩৮৫ জন

নিজস্ব প্রতিবেদক

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। এ ছাড়া টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পিএসসি জানিয়েছে, ফল প্রকাশের পরপরই লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।
এবারের ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা ও দেশের আরও সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে ৬৫০ জন নেওয়া হবে।