৩ দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তিন দিনের সফরে বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পাঁচ বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন। বিমানবন্দরে তুর্কি পরররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শুক্রবার (৫ জুন) সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন হাকান ফিদান। শনিবার (৬ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন।
শুক্রবার দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে যাবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আঙ্কারায় এক সফল দ্বিপক্ষীয় সফর করেছিলেন, সেই ধারাবাহিকতায় এ ফিরতি সফর অনুষ্ঠিত হচ্ছে। হাকান ফিদানের ঢাকা সফরে বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা ইস্যু গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী 