শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যারা
রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়ে এখন চলছে ভোট গণনা। ছবি: ভিডিও থেকে নেওয়া

দীর্ঘ ৩ দশক পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নির্বাচনে ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ২টায় সংসদকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের আনুষ্ঠানিক ঘোষণার পর ভোট গ্রহণ শুরু হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ভোট না দেওয়া ছয় সংসদ সদস্য হলেন- বিএনপির মির্জা আব্বাস, ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা, রুমিন ফারহানা, জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম ও খেলাফত মজলিসের আবুল হাসান।

ভোট গণনা শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৩৪৯টি ব্যালট পেপার মুদ্রণ করা হয়েছিলো। এর মধ্যে ৩৪৩টি ব্যালটে ভোট পড়েছে। সব কটি ভোটই বৈধ হিসেবে গণ্য হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়েছেন। অন্যদিকে, ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। ফলাফল অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এসবি/