শিক্ষাসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শিক্ষাসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা
সিনিয়র শিক্ষা সচিব আবদুল খালেক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ দুটি মন্ত্রণালয় ও একটি বিভাগের তিন সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার। তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগে সচিবের দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে।

সিনিয়র সচিবের পদমর্যাদা পাওয়া কর্মকর্তারা হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/এমআর/