সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
নিজস্ব প্রতিবেদক

নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনে চলমান রদবদলের মধ্যেই পদত্যাগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে সাজ্জাত আলী বলেন, ‘আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ রয়েছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।’
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া শাখার প্রধান তালেবুর রহমান।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে পরিবর্তনের পরদিনই ডিএমপি কমিশনারের দায়িত্ব ছাড়ার এ সিদ্ধান্ত সামনে এলো। প্রশাসনের শীর্ষ পর্যায়ে সাম্প্রতিক রদবদলের ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর নেতৃত্বে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়।
শেখ সাজ্জাত আলী ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপি, পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিআইজি পদে পদোন্নতি লাভ করে তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।
২০১৬ সালের ৩ নভেম্বর সাজ্জাত আলীকে বাধ্যতামূলক অবসর প্রদানের সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাজ্জাত আলী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন এবং দেশে-বিদেশে পেশাগত নানা প্রশিক্ষণ নেন।
সাজ্জাত আলী ১৯৬১ সালের ২৫ মার্চ ঢাকা জেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেন। তার বাবার নাম শেখ ওয়াজেদ আলী এবং মায়ের নাম নুরজাহান বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।