চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
বিশেষ প্রতিনিধি

জাতীয় নির্বাচনে জয় লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে তাঁর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিএনপির চেয়ারম্যান রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত চরমোনাই পীরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সেখানে তিনি প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে তারেক রহমান ও রেজাউল কমিরের মধ্যে আলোচনা হয়। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে তারেক রহমান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে পৌছানোর পর তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান চরমোনাই পীর। এ সময় রেজাউল করিমের সঙ্গে ছিলেন তার দলের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও ভুল বোঝাবুঝির হতে পারে। তবে এই ভুল বোঝাবুঝি থেকে যাতে কোনো ধরণের প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক থাকতে তিনি সবার প্রতি আহবান জানান।