পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয়: প্রশ্ন বিদ্যুৎমন্ত্রীর

সিজেডএন ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে না দেওয়াকে কেন্দ্র করে আন্দোলনের যৌক্তিকতা নেই। শিক্ষার্থীদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, “পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না—এটা কি আন্দোলনের বিষয় হলো? বিষয়টি আমরা দেখছি। কারও না কারও সন্তানরাই এসব করছে। শিক্ষামন্ত্রী এমন একটি পরীক্ষা ব্যবস্থা চালু করতে চান, যাতে কেউ নকল করে পাস করতে না পারে এবং শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যে থাকে। এজন্য তিনি খারাপ হয়ে গেলেন? এখন নাকি তাঁর পদত্যাগ করতে হবে।”
বিদ্যুতের দাম প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ, গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবার এ সীমার মধ্যেই বিদ্যুৎ ব্যবহার করে। প্রান্তিক জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ না পড়ুক, সে বিষয়টি সরকার বিবেচনায় নিয়েছে।
তিনি বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠার নজির স্থাপন করেছেন। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার ১০ মিনিট আগে সচিবালয়ে পৌঁছান। ফলে কর্মকর্তারাও সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকেন। জাতিকে পুনর্গঠন করাই এখন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তিনি বলেন, সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন। সৌরবিদ্যুতের ক্ষেত্রে জ্বালানি ব্যয় নেই। এ কারণে জ্বালানি আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা।