শিরোনাম

পররাষ্ট্রমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জয়শঙ্করের

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জয়শঙ্করের
খলিলুর রহমান ও এস জয়শঙ্কর। কোলাজ: সিটিজেন জার্নাল

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আমন্ত্রণ পৌঁছে দেন।

রবিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার কথা জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের ইচ্ছার কথা তুলে ধরেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয়ে একমত হন।

/টিই/