শিরোনাম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
ছবি: সংগৃহীত

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ৯ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষককে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করে।

তালিকায় আটটি শাখায় ৯ জনের নাম উঠে এসেছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন– কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ এর প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং পুরস্কার কমিটির সিদ্ধান্তে নির্বাহী পরিষদ এটি অনুমোদন করে।

রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পুরস্কার দেন। কিন্তু এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কারণে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হয়নি।

আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।

/জেএইচ/