শিরোনাম

রাজধানীতে ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি

বিশেষ প্রতিনিধি
রাজধানীতে ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ছয়জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্র জানায়, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং তিনজন সহকারী পুলিশ কমিশনার (এসি) রয়েছেন।

আদেশ অনুযায়ী, ডেমরা অঞ্চলের এডিসি আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি করা হয়েছে। উত্তরা বিভাগের জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলের এসি (এডিসি পদোন্নতিপ্রাপ্ত) রব্বানী হোসেনকে রমনা জোনের এডিসি, খিলগাঁও বিভাগের এসি (পদোন্নতি পেয়ে এডিসি) মু. আল আমিন সরকারকে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি (পদোন্নতি পেয়ে এডিসি) মীর মুহসীন মাসুদ রানাকে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।

অপর একটি আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া মিরপুরের এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোন (ট্রাফিক) এবং মোহাম্মদপুর জোন (ট্রাফিক) এর এসি মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালী জোনে বদলি করা হয়েছে।

/এসএ/