শিরোনাম

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আট দিন বাল্কহেড চলাচল বন্ধ

সিটিজেন ডেস্ক
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আট দিন বাল্কহেড চলাচল বন্ধ
ছবি সংগৃহীত

ঈদে উপলক্ষে নৌপরিবহনে যাত্রা নির্বিঘ্ন রাখতে আট দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ঈদুল ফিতরে নৌপথের যাত্রা নির্বিঘ্ন রাখতে ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সার্বক্ষণিক বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। একই সময়ে সদরঘাট এলাকায় ডিঙি নৌকা চলাচল বন্ধ থাকবে।

এসময় পচনশীল পণ্য পরিবহণকারি ট্রাক ও কাভার্ডভ্যান ফেরি পারাপার বন্ধ থাকবে বলেও জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

/এমআর/