অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

সিটিজেন ডেস্ক

মেট্রোরেল স্টেশনে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
গত ১৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থাটির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রো স্টেশন এলাকার প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও প্রস্থান পথ, ট্রেনের অভ্যন্তর এবং সংশ্লিষ্ট স্থাপনাসমূহে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব বা সামাজিক মাধ্যমে প্রচার করা যাবে না। এছাড়া বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং, শুটিং কিংবা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি ও প্রচারও নিষিদ্ধ।
নির্দেশনা অমান্য করে অনুমতি ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করলে প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ডিএমটিসিএলের ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুযায়ী মেট্রোরেল এলাকার অভ্যন্তরে বাণিজ্যিক শুটিং, ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে হলে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই কেবল সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করা যাবে।
মেট্রোরেলে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।