শিরোনাম

৭ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সচিবালয়ের সাতটি মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

সকালে সচিবালয়ের সাতটি মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের ‘হতচকিত হয়ে পড়তে দেখা যায়’।

রবিবার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে এসে পরিদর্শন শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আগাম কোনো ঘোষণা ছাড়াই তিনি একে একে বিভিন্ন মন্ত্রণালয়ে যান।

সচিবালয়ে প্রধানমন্ত্রী
ছবি: পিএমও

পরিদর্শন শুরু হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় দিয়ে। এরপর পানি সম্পদ, সমাজকল্যাণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ ও বন, মৎস্য ও প্রাণিসম্পদ, গৃহায়ণ ও গণপূর্ত এবং কৃষি মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি। অনেক ক্ষেত্রে কর্মকর্তারা অফিসে উপস্থিত হওয়ার আগেই সেখানে পৌঁছে যান প্রধানমন্ত্রী।

PM - 29 03 26
সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

পরিদর্শনের সময় বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি। অপচয় রোধ ও সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করে বিদ্যুতের ব্যবহার কমানো, এসি নিয়ন্ত্রিতভাবে চালানো এবং দিনের আলো ব্যবহারের পরামর্শ দেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রী
পরিদর্শনের সময় বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। ছবি: পিএমও

এ ছাড়া অফিসের আসবাবপত্রের যত্ন নেওয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখার দিকেও গুরুত্ব দিতে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারি সম্পদ আসলে দেশের সম্পদ, তাই সবার দায়িত্ব এগুলো সংরক্ষণ করা।

পরিদর্শন শেষে নিজ দপ্তরে ফিরে কৃষি কার্ড সংক্রান্ত বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে কৃষিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএ/