নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

সিজেডএন ডেস্ক

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শুরু হওয়া বৈঠকটি চলবে শুক্রবার (৯ অক্টোবর) পর্যন্ত। এতে অংশ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে।
জানা গেছে, বৈঠকে বাণিজ্যের ক্ষেত্রে নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলবে বাংলাদেশ।
প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ তার ব্যবসাসংক্রান্ত প্রায় সব দাবিই তুলবে। তবে ভারতীয় পক্ষ কী আলোচনা করবে তা এখনো নিশ্চিত নয়। এটি কেবল আলোচনার আসর হওয়ায় এখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না বলেও জানান তিনি।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘বৈঠকে দুই দেশের বাণিজ্যের বড় ফারাক বা বাণিজ্য ঘাটতির বিষয়টিও উঠে আসবে। কারণ ভারত থেকে আমরা যে পরিমাণ পণ্য কিনি, তার তুলনায় রপ্তানি বেশ কম। তবে আলোচিত সিইপিএ চুক্তিটি এবার আমাদের তালিকায় রাখা হয়নি।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য।
মূলত, চীনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস ভারত। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলা আমদানি করে থাকেন।

বাংলাদেশ-ভারত বৈঠকে ছিলো না বন্ধ ট্রেন চালুর এজেন্ডা