নতুন চাকরিতে শফিকুল আলম

নতুন চাকরিতে শফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক

সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নতুন চাকরিতে যোগদান করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, আমি দ্য ডেইলি ওয়াদা নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করি।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও। এ অবস্থায় বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজের নতুন চাকরির কথা জানালেন প্রেস সচিব।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান বার্তাসংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরোপ্রধান শফিকুল আলম।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুল আলমকে সরকারের সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। তার মূল বেতন হবে ৭৮ হাজার টাকা (নির্ধারিত)। তবে অন্যান্য সুবিধাও পাবেন তিনি। প্রেস সচিব হিসেবে শফিকুল আলমের মেয়াদকাল হবে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে)।
এর আগে, সাংবাদিক শফিকুল আলম দুই দশক ধরে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে কাজ করেছেন।