অসৎ উদ্দেশ্য থাকলে কেউ ছাড় পাবে না: ইসি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনে কারও কোনো অসৎ উদ্দেশ্য থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। টাকা নিয়ে ধরা পড়ার ঘটনাকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ভোট কেনার চেষ্টা সফল হবে না। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মো. সানাউল্লাহ বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু পরিবেশে চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ সময় তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সত্য প্রকাশের অনুরোধ করেন।
নির্ধারিত সময় অনুযায়ী আজ সকাল সাড়ে ৭টায় সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও কেন্দ্র খোলার আগেই ভোটাররা এসে লাইনে দাঁড়ান। কয়েকটি কেন্দ্রে দীর্ঘ সারিও দেখা গেছে।
ভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল রাত থেকেই ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া পাহারায় রয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।