চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, এই কার্ড হবে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে। এটি নাগরিকদের জন্য একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।
আজ রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেসমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন সংক্রান্ত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।
বৈঠকের সময় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে জঁ পেসমে বিশ্বব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানান। পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে তিনি বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেওয়াসহ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশার কথা জানান বিশ্বব্যাংক কর্মকর্তা জঁ পেসমে।
বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।