শিরোনাম

বোয়িংয়ের বিমান লিজ নিতে আগ্রহী বাংলাদেশ

সিটিজেন ডেস্ক
বোয়িংয়ের বিমান লিজ নিতে আগ্রহী বাংলাদেশ
বোয়িং বিমান। ছবি: সংগৃহীত

দেশের চাহিদার কথা বিবেচনা করে বোয়িং থেকে বিমান লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

রবিবার (৫ এপ্রিল) সকালে সচিবালয়ে বিমানমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমানমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি ৫ এপ্রিল ২০২৬। ছবি: সংগৃহীত
বিমানমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি ৫ এপ্রিল ২০২৬। ছবি: সংগৃহীত

বেলা সাড়ে ১১টায় বিমান বিমানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বোয়িংয়ের সঙ্গে হওয়া চুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দেশের বিমান চলাচলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় বোয়িং থেকে লিজের ভিত্তিতে বিমান সংগ্রহের প্রস্তাব নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি তাদের ন্যারো বডি এয়ারক্রাফট, বিশেষ করে বি৭৩৭ সিরিজের বিমান লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আলোচনা শেষে বিমানমন্ত্রী দেশের স্বার্থ সংরক্ষণ ও যাত্রীসেবা উন্নয়নের লক্ষ্যে দ্রুত বোয়িং থেকে বিমান লিজ নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন।

/জেএইচ/