সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন

সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সচিবালয়ের ছয় নম্বর ভবনে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সচিবালয়ের ছয় নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।