রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়েছে। এ নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল ৫টা পর্যন্ত চলে।
ভোটগ্রহণের পূর্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি পদে দুই প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন। এরপর সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন তা নিয়ে নির্দেশনা দেন তিনি।
সিইসির বক্তব্যের পর বেলা ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেন। ব্যালট পেপার নিয়ে নির্বাচনী কর্মকর্তারা তাদের সামনে যান এবং ভোটদানে সহযোগিতা করেন।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
জাতীয় সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন হওয়ায় মির্জা ফখরুলের জয় কার্যত নিশ্চিত। তবে একাধিক প্রার্থী থাকায় আইন অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ভোট দিতে পারবেন। অন্যদিকে, সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।
উল্লেখ্য, গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ৬ আগস্ট রাষ্ট্রপতির শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

ভোট দিলেন অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী