মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব শাহাদাত

সিজেডএন ডেস্ক

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ শাহাদাত হোসাইন।
বুধবার (১২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়নের তথ্য জানানো হয়।
এর আগে গত ৩০ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব থেকে অতিরিক্ত সচিব মো. উবায়দুল হককে সরিয়ে দেওয়া হয়। এরপর অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
ওই আদেশের ১৩ দিন পর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নিয়মিত মহাপরিচালক নিয়োগ দেওয়া হলো।
মুহাম্মদ শাহাদাত হোসাইন বর্তমানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তিনি দেশের মাদ্রাসা শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এই পদে দায়িত্ব পালন করবেন।