শিরোনাম

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে কারওয়ান বাজার রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক
মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে কারওয়ান বাজার রণক্ষেত্র

রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী কাজ করছে।

দলীয় প্রধানের প্রয়াণে শোকে স্তব্ধ বিএনপির নেতাকর্মীরা (71)

রবিববার (৪ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। মোবাইল ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন।

দলীয় প্রধানের প্রয়াণে শোকে স্তব্ধ বিএনপির নেতাকর্মীরা (67)

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখারও ঘোষণা দেয়।

দলীয় প্রধানের প্রয়াণে শোকে স্তব্ধ বিএনপির নেতাকর্মীরা (69)

কর্মসূচির অংশ হিসেবে, সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীরা কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন। পুলিশ প্রথম দফায় বেলা সাড়ে ১১টার দিকে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।

দুপুর দেড়টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ পুনরায় সড়কে বসে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ ফের লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কয়েকজনকে আটক করা হয় এবং ব্যবসায়ীদের আশপাশের শপিংমলে নিয়ে যাওয়া হয়।

দলীয় প্রধানের প্রয়াণে শোকে স্তব্ধ বিএনপির নেতাকর্মীরা (68)

সংঘর্ষের কারণে রাস্তা বন্ধ থাকায় রাজধানীবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। ফার্মগেট, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়, হাতিরপুলে মোতালেব প্লাজার সামনে অবরোধ, অবস্থান কর্মসূচি ঘিরে বিভিন্ন রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গণপরিবহন চলাচল সীমিত হয়ে যাওয়ায় হেঁটে গন্তব্য যাচ্ছেন অনেকে।

/এসএ/