কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী

কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে দোহায় পৌঁছান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
আরও জানা গেছে, সফরে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করবেন দুই দেশের মন্ত্রীরা।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কাতার গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ।
সফর শেষে বুধবার (১৯ আগস্ট) রাতে তার র দেশে ফেরার কথা রয়েছে।

এআই ক্যামেরায় মহাসড়ক হবে চাঁদাবাজিমুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী