১৪ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ

বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নেওয়া সব প্রার্থীকে আগামী ১৪ মার্চের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব নিজ নিজ এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ( ইসি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।
ওই চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে। নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি। ফলে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা শেষ হবে ১৪ মার্চ।
চিঠিতে আরও বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারি করা পরিপত্র অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দেওয়া ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে হবে। এ ছাড়া নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী ব্যয়ের রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে।
ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।