শিরোনাম

যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

রবিবার (২৯ মার্চ) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে সেনাপ্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন। তিনি সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ ছাড়াও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাপ্রধান দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছে আইএসপিআর।

/এফসি/