১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১৩০৬ টাকা।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গ্যাসের সিলিন্ডারের দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসির নতুন দর অনুসারে এলপিজির মূল্য সংযোজন করসহ (মুসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৩ টাকা ৪ পয়সা। গত মাসে যা ছিল ১০৮ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ এই মাসে দাম কেজিতে বেড়েছে ৪ টাকা ৪২ পয়সা।
বিইআরসি আজ এলপিজির সঙ্গে অটোগ্যাসের দামও নির্ধারণ করে দিয়েছে। চলতি মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এ ছাড়া বিইআরসি সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৪১৩ টাকা, ১৫ কেজির দাম ১৬৯৬ টাকা, ১৬ কেজির দাম ১৮০৯ টাকা, ১৮ কেজির দাম ২০৩৫ টাকা, ২০ কেজির দাম ২২৬০ টাকা, ২২ কেজির দাম ২৪৮৭ টাকা, ২৫ কেজির দাম ২৮২৬ টাকা, ৩০ কেজির দাম ৩৩৯১ টাকা, ৩৩ কেজির দাম ৩৭৩১, ৩৫ কেজির দাম ৩৯৫৬ টাকা এবং ৪৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫০৮৭ টাকা নির্ধারণ করেছে।
নির্ধারিত এই দামে বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি হবে কিনা জানতে চাইলে বিইআরসির সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান সিটিজেন জার্নালকে বলেন, ‘বাজারে যাতে গ্যাস সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক থাকে সেজন্য আমদানির পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। দেশের কয়েকটি প্রথম সারির কোম্পানি বিপুল পরিমাণ আমদানিও করেছে। ঘোষিত দামে যাতে বিক্রি হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশন দেওয়া হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিইআরসির একজন কর্মকর্তা বলেন, সাধারণ ক্রেতারা চাহিদার থেকে বেশি সংগ্রহ করে। তাদের ধারণা হয়তো ভবিষ্যতেও আরও দাম বাড়বে। এ কারণে বাজারে কিছুটা সংকট তৈরি হয়।