ঢাবি ক্যাম্পাসে ভাষা পদযাত্রা

ঢাবি ক্যাম্পাসে ভাষা পদযাত্রা
ঢাবি প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে ভাষা পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হওয়া এ পদযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে ভাষা পদযাত্রার উদ্বোধন করেন। এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম এবং পদযাত্রা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক গুলশান আরাসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ভাষা পদযাত্রায় অংশ নেন।
উল্লেখ্য, মহান ভাষা আন্দোলনে শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ প্রতি বছর এই পদযাত্রার আয়োজন করে।