শিরোনাম

এনআইডি পাবে ১৬ বছর বয়সীরা

নিজস্ব প্রতিবেদক
এনআইডি পাবে ১৬ বছর বয়সীরা
এনআইডি। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের নিয়মে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। যাদের বয়স ১৬ বা তার বেশি, বাংলাদেশি নাগরিকদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যে সব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬/১৭ বছর পূর্ণ হয়েছে/হবে তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্দিয়েছেন। সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।

ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তা জানান, এনআইডি পেলেও ১৮ বছর না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হবে না। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দিয়েছে ইসি।

ইসির সবশেষ তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

/টিই/